Contact

Monkey Trial (28th Show)

স্কুলের ক্লাসে বিবর্তনবাদ পড়ানোর অপরাধে স্কুল শিক্ষক জেলখানায়। ১০০ বছর আগের সত্য ঘটনা অবলম্বনে নাটকটি।

Duration: 1 hour 50 minutes (including interval)

Show Date: Friday, 19 Sep 2025

Show Time: 7:15 PM

Show Venue: Experimental Theatre Hall, Bangladesh Shilpakala Academy, Segun Bagicha, Dhaka 1000

Theatre Group: Batighar Theatre

Play Type: Stage Play

For any queries call us: +88 01804747534

Name *
Phone Number *
Email
Remarks (if any) / মন্তব্য (যদি থাকে)
Ticket Price *
Available Seats:  Choose a ticket price first.
Number of Tickets *
-
+
Share:

টিকিট কাটার নিয়মাবলী

১️. আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে Process Ticket বাটনে ক্লিক করুন।

২️. অনলাইনে bKash এর মাধ্যমে নিরাপদে পেমেন্ট সম্পন্ন করুন।

. পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই আপনার মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ চলে যাবে

আপনার কনফার্মেশন মেসেজে একটি টোকের নাম্বার থাকবেশো-এর দিন টিকিট কাউন্টার থেকে আপনার টিকিট সংরক্ষণের সময় কাউন্টারে টোকের নম্বরটি শো করুন (আপনার টিকিট কাউন্টারে সংরক্ষিত থাকবে)

. পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পরে আপনি Download Ticket নামে একটি বাটন দেখতে পাবেন, বাটনে ক্লিক করে আপনি আপনার টিকিটি ডাউনলোড করে রাখতে পারবেন

শো-এর দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের মধ্যে টিকিট কাউন্টার থেকে আপনার টিকিট সংগ্রহ করুন। 

যেকোনো ধরনের তথ্যের জন্য যোগাযোগ করুনঃ 01804747534

নির্দেশকের কথাঃ

যুক্তির জবাব যারা যুক্তি দিয়ে দিতে জানে না তাদের মাথাভর্তি অন্ধকার আর হাতে থাকে চাপাতি। ভিন্নচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা মানুষের একটি মৌলিক অধিকার। একটি দেশ কখনোই একটি ধর্মের, একটি বিশ্বাসের, একটি বর্ণের, একটি গোত্রের হতে পারে না। আপনার মতের সাথে আমি একমত নাও হতে পারি কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। আমার যেমন বিশ্বাস করার অধিকার আছে তেমনি অন্যজনেরও অবিশ্বাস করার অধিকার আছে। স্বভাবতই আমি চাইবো সবাই আমার বিশ্বাসকে লালন করুক, কিন্তু আমি ভিন্নমতকে যুক্তি দিয়ে, ভালোবেসে জয় করবো, হুমকি-ধামকি বা অস্ত্র দিয়ে নয়। তবে একটি কথা না বললেই নয়; মুক্তচিন্তা ও মতপ্রকাশের প্রতিপক্ষ কিন্তু শুধুমাত্র ধর্মীয় মৌলবাদ নয়, রাষ্ট্র নিজেও। আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে বারংবার দেখা গেছে তারই প্রতিফলন। শত শত গ্রন্থ বাজেয়াপ্ত থেকে শুরু করে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সহ বিবিধ প্রচার মাধ্যমের ও জন-সাধারনের কন্ঠ রোধ করতে ব্যবহার হয়েছে লিখিত অলিখিত বিবিধ কালো আইন। যা আমাদের প্রগোতিকে টেঁনে হিঁচড়ে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম।

মাংকি ট্রায়াল নাটকটি আমাকে মূলত আকৃষ্ট করেছে উপরে উল্লিখিত বক্তব্যর জন্য। যা যেকোন মুক্তচিন্তার মানুষকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়। তাছাড়া বাতিঘর শুরু থেকেই এ ধরেণর চ্যালেঞ্জের সাথে পথ চলতে চলতে একরকম অভ্যস্ত হয়ে উঠেছে। এই নাটকটির অনুবাদের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের মার্চ মাসে। দীর্ঘ বিরতির পর নাটকটির কাজ শুরু হয় গত বছর ২০২০এর মে মাসে অনলাইনে পান্ডূলিপি পড়ার মধ্য দিয়ে। দলের অন্যতম সদস্য খালিদ হাসান রুমি ছিল তার প্রধান কারিগর। তারই হাত ধরে পান্ডূলিপিটা যখন ধীরে ধীরে নাটক হয়ে উঠছিল তখন এর সাথে সংযুক্তি ঘটে আমার। এই নাটকটি নামাতে বাতিঘরের প্রত্যেকটি কর্মী যে পরিশ্রম করেছে তা আমার শব্দ ভান্ডার দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। পরিশেষে বলতে চাই নাটকটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগা তৈরি হয় তার পুরো কৃতিত্ব দলের সবার। আর ব্যর্থতা বা দূর্নামের সকলটাই আমার। ধন্যবাদ সকলকে।

সারসংক্ষেপ -

১৯২৫ সালে, আমেরিকার হিলসবোরো শহরের পাবলিক স্কুল শিক্ষক বার্ট্রাম কেইটস এর উপর বাটলার আইন লংঘন করার দায়ে মামলা হয়। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে। লেখক, সাংবাদিক ও সমালোচক ই.কে. হর্নবেকের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো দেশের মনোযোগ আকর্ষণ করে ৷ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্র্যাডি এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে হেনরি ড্রামন্ড আসেন মামলাটি লড়তে। বিবিধ ঘটনার উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌছায়, যা আদতে আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। নাটকটি নির্মিত হয়েছে ১৯২৫ সালে আমেরিকার বহুল আলোচিত মামলা "স্কোপস মাংকি ট্রায়াল" এর সত্য ঘটনা অবলম্বনে।

নেপথ্যে

মূল- জেরম লরেন্স ও রবার্ট এডউইন লী
মঞ্চরূপ ও নির্দেশনা - মুক্তনীল

আলোক পরিকল্পনা - তানজিল আহমেদ
আলোক প্রক্ষেপণ - মনিরুজ্জামান ফিরোজ
মঞ্চ পরিকল্পনা - রহমান মুফিজ
মঞ্চসজ্জা - ফয়সাল মাহমুদ
মঞ্চ ব্যবস্থাপনা - নাদিয়া হক
সংগীত - সাদ্দাম রহমান
কোরিওগ্রাফি - শিশির সরকার ও মৃধা অয়োমী
পোশাক - শাহানা জয় ও রুম্মান শারু
প্রপ্স - রাজু আহমেদ
রূপসজ্জায় - রুম্মান শারু
পোস্টার - আল মামুন খোকন
অনুবাদ - খালিদ হাসান রুমি, মৃধা অয়োমী ও মুহাইমিন অঞ্জন
প্রযোজনা অধিকর্তা - শাহানা জয় ও মনিরুজ্জামান ফিরোজ
সৃজনশীল নির্দেশনা - খালিদ হাসান রুমি

মঞ্চে

# হেনরি ড্রামন্ড - মুক্তনীল
# ম্যাথিউ হ্যারিসন ব্র্যাডি - খালিদ হাসান রুমি
# সারাহ ব্র্যাডি - তারানা তাবাসসুম চেরী
# বার্ট্রাম কেইটস - সঞ্জয় গোস্বামী
# ই. কে. হর্নবেক - সাদ্দাম রহমান
# টম ড্যাভেনপোর্ট - ফয়সাল মাহমুদ / রাজা আকন

# রেভারেন্ড জেরেমিয়া ব্রাউন - স্মরণ বিশ্বাস
# রেইচেল ব্রাউন - মৃধা অয়োমী
# জজ - সঞ্জয় হালদার
# মিকার - ইয়াসির আরাফাত
# মেয়র - ফয়সাল মাহমুদ
# জেসি এইচ ডানল্যাপ - নাদিয়া হক
# ব্যানিস্টার - রাজু আহমেদ
# হাওয়ার্ড -  রাজা আকন
# জর্জ সিলার্স - আহসানুল্লাহ রিয়াজ
# মেলিন্ডা - বিন্দি